গীতবিতান
← সব গান

অনেক দিনের মনের মানুষ

পর্যায়: প্রকৃতি

অনেক দিনের মনের মানুষ যেন এলে কে কোন্ ভুলে-যাওয়া বসন্ত থেকে ।। যা-কিছু সব গেছ ফেলে খুঁজতে এলে হৃদয়ে, পথ চিনেছ চেনা ফুলের চিহ্ন দেখে ।। বুঝি মনে তোমার আছে আশা- আমার ব্যথায় তোমার মিলবে বাসা । দেখতে এলে সেই-যে বীণা বাজে কিনা হৃদয়ে, তারগুলি তার ধুলায় ধুলায় গেছে কি ঢেকে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-05-22