আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান দাঁড় ধ'রে আজ বোস্ রে সবাই, টান্ রে সবাই টান্ ।। বোঝা যত বোঝাই করি করব রে পার দুখের তরী, ঢেউয়ের 'পরে ধরব পাড়ি- যায় যদি যাক প্রাণ ।। কে ডাকে রে পিছন হতে, কে করে রে মানা, ভয়ের কথা কে বলে আজ- ভয় আছে সব জানা । কোন্ শাপে কোন্ গ্রহের দোষে সুখের ডাঙায় থাকবো বসে । পালের রশি ধরব কষি, চলব গেয়ে গান ।।