আনন্দধারা বহিছে ভুবনে, দিনরজনী কত অমৃতরস উথলি যায় অনন্ত গগনে।। পান করে রবি শশী অন্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি- নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে।। বসিয়া আছ কেন আপন-মনে, স্বার্থনিমগন কী কারণে? চারি দিকে দেখো চাহি হৃফয় প্রসারি, ক্ষুদ্র দু্ঃখ সব তুচ্ছ মানি প্রেম ভরিয়া লহো শূন্য জীবনে।।