ভৈরবী । সুরফাঁকতাল আনন্দ তুমি স্বামি, মঙ্গল তুমি, তুমি হে মহাসুন্দর, জীবননাথ ।। শোকে দুখে তোমারি বাণী জাগরণ দিবে আনি, নাশিবে দারুন অবসাদ ।। চিত মন অর্পিনু তব পদপ্রান্তে- শুভ্র শান্তিশতদল-পুণ্যমধু-পানে চাহি আছে সেবক, তব সুদৃষ্টিপাতে কবে হবে এ দুখরাত প্রভাত ।।