গীতবিতান
← সব গান

অরূপবীণা রূপের আড়ালে লুকিয়ে বাজে

পর্যায়: পূজা

অরূপবীণা রূপের আড়ালে লুকিয়ে বাজে, সে বীণা আজি উঠিল বাজি হৃদয়মাঝে ।। ভুবন আমার ভরিল সুরে, ভেদ ঘুচে যায় নিকটে দূরে, সেই রাগিণী লেগেছে আমার সকল কাজে ।। হাতে-পাওয়ার চোখে-চাওয়ার সকল বাঁধন গেল কেটে আজ, সফল হল সকল কাঁদন । সুরের রসে হারিয়ে যাওয়া সেই তো দেখা, সেই তো পাওয়া- বিরহ মিলন মিলে গেল আজ সমান সাজে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-08