গীতবিতান
← সব গান

অশান্তি আজ হানল এ কী দহনজ্বালা

পর্যায়: প্রেম

অশান্তি আজ হানল এ কী দহনজ্বালা । বিঁধল হৃদয় নিদয় বাণে বেদন-ঢালা । বক্ষে জ্বালায় অগ্নিশিখা, চক্ষি কাঁপায় মরীচিকা, মরণ-সুতোয় গাঁথল কে মোর বরণমালা । চেনা ভুবন হারিয়ে গেল স্বপন-ছায়াতে ফাগুন-দিনের পলাশরঙের রঙিন মায়াতে । যাত্রা আমার নিরুদ্দেশা, পথ-হারানোর লাগল নেশা, অচিন দেশে এবার আমার যাবার পালা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-15