গীতবিতান
← সব গান

অসীম ধন তো আছে তোমার

পর্যায়: পূজা

অসীম ধন তো আছে তোমার, তাহে সাধ না মেটে । নিতে চাও তা আমার হাতে কণায় কণায় বেঁটে ।। দিয়ে তোমার রতনমণি আমায় করলে ধনী- এখন দ্বারে এসে ডাকো, রয়েছি দ্বার এঁটে ।। আমায় তুমি করবে দাতা, আপনি ভিক্ষু হবে- বিশ্বভুবন মাতল যে তাই হাসির কলরবে । তুমি রইবে না ওই রথে, নামবে ধুলাপথে- যুগ-যুগান্ত আমার সাথে চলবে হেটেঁ হেটেঁ ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-04