গীতবিতান
← সব গান

অসীম কালসাগরে ভুবন ভেসে চলেছে

পর্যায়: পূজা

অসীম কালসাগরে ভুবন ভেসে চলেছে । অমৃতভবন কোথা আছে তাহা কে জানে ।। হেরো আপন হৃদয়মাঝে ডুবিয়ে, একি শোভা! অমৃতময় দেবতা সতত বিরাজে এই মন্দিরে, এই সুধানিকেতনে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-27