প্রকৃতি । অভিশাপ নয় নয়, অভিশাপ নয় নয়- আনছে আমার জন্মান্তর মরণের সিংহদ্বার ওই খুলেছে । ভাঙল দ্বার, ভাঙল প্রাচীর, ভাঙল এ জন্মের মিথ্যা । ওগো আমার সর্বনাশ, ওগো আমার সর্বস্ব, তুমি এসেছ আমার অপমানের চূড়ায় । মোর অন্ধকারের ঊর্ধ্বে রাখো তব চরণ জ্যোতির্ময় ।।