প্রকৃতি । আমি ভয় করি নে মা, ভয় করি নে । ভয় করি মা, পাছে সাহস যায় নেমে, পাছে নিজের আমি মূল্য ভুলি । এত বড়ো স্পর্ধা আমার, এ কী আশ্চর্য । এই আশ্চর্য সে'ই ঘটিয়েছে- তারো বেশি ঘটবে না কি, আসবে না আমার পাশে, বসবে না আধো-আঁচলে ?