আমি চাই তাঁরে আমারে দিলেন যিনি সেবিকার সন্মান, ঝরে-পড়া ধুতরো ফুল ধুলো হতে তুলে নিলেন যিনি দক্ষিণ করে । ওগো প্রভু, ওগো প্রভু, সেই ফুলে মালা গাঁথো, পরো পরো আপন গলায়, ব্যর্থ হতে তারে দিয়ো না দিয়ো না ।