প্রকৃতি । আমি দেখব না, আমি দেখব না,
আমি দেখব না তোর দর্পণ ।
বুক ফেটে যায়, যায় গো, বুক ফেটে যায় ।
আমি দেখব না ।
কী ভয়ঙ্কর দুঃখের ঘূর্ণিঝঞ্ঝা-
মহান বনস্পতি ধুলায় কি লুটাবে,
ভাঙবে কি অভ্রভেদী তার গৌরব ।
আমি দেখব না, আমি দেখব না,
আমি দেখব না তোর দর্পণ- না না না ।।