বাহার । সুরফাঁক্তা বাজাও তুমি, কবি, তোমার সঙ্গীত সুমধুর গম্ভীরতর তানে প্রাণে মম- দ্রব জীবন ঝরিবে ঝর ঝর নির্ঝর তর পায়ে ।। বিসরিব সব সুখ-দুখ, চিন্তা, অতৃপ্ত বাসনা- বিচরিবে বিমুক্ত হৃদয় বিপুল বিশ্ব-মাঝে অনুখন আনন্দবায়ে ।।