বাজে বাজে রম্যবীণা বাজে- অমলকমল-মাঝে, জ্যোৎস্নারজনী-মাঝে, কাজলঘন-মাঝে, নিশি-আঁধার-মাঝে, কুসুমসুরভি-মাঝে বীনরণন শুনি যে- প্রেমে প্রেমে বাজে ।। নাচে নাচে রম্যতালে নাচে- তপন তারা নাচে, নদি সমুদ্র নাচে, জন্মমরণ নাচে, যুগযুগান্ত নাচে, ভকতহৃদয় নাচে বিশ্বছন্দে মাতিয়ে- প্রেমে প্রেমে নাচে ।। সাজে সাজে রম্যবেশে সাজে- নীল অম্বর সাজে, উষাসন্ধ্যা সাজে, ধরণীধূলি সাজে, দীনদুঃখী সাজে, প্রণত চিত্ত সাজে বিশ্বশোভায় লুটায়ে- প্রেমে প্রেমে সাজে ।।