গীতবিতান
← সব গান

বাজিবে, সখী, বাঁশি বাজিবে

পর্যায়: প্রেম

সিন্ধু-খাম্বাজ । তেওরা বাজিবে, সখী, বাঁশি বাজিবে- হৃদয়রাজ হৃদে রাজিবে ।। বচন রাশি রাশি কোথা যে যাবে ভাসি, অধরে লাজহাসি সাজিবে ।। নয়নে আঁখিজল করিবে ছলছল, সুখবেদনা মনে বাজিবে । মরমে মুরছিয়া মিলাতে চাবে হিয়া সেই চরণযুরাজীবে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-05