গীতবিতান
← সব গান

বাকি আমি রাখব না কিছুই

পর্যায়: প্রকৃতি

বাকি আমি রাখব না কিছুই । তোমার চলার পথে পথে ছেয়ে দেব ভুঁই । ওগো মোহন, তোমার উত্তরীয় গন্ধে আমার ভরে নিয়ো, উজাড় করে দেব পায়ে বকুল বেলা জুঁই । দখিনসাগর পার হয়ে যে এলে পথিক তুমি । আমার সকল দেব অতিথিরে আমি বনভূমি । আমার কুলায় ভরা রয়েছে গান, সব তোমারেই করেছি দান, দেবার কাঙাল করে আমায় চরণ যখন ছুঁই ।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-09