গীতবিতান
← সব গান

বাণী বীণাপাণি

পর্যায়: বাল্মীকি প্রতিভা

বাণী বীণাপাণি, করুণাময়ী, অন্ধজনে নয়ন দিয়ে অন্ধকারে ফেলিলে, দরশ দিয়ে লুকালে কোথা দেবী অয়ি ! স্বপনসম মিলাবে যদি কেন গো দিলে চেতনা- চকিতে শুধু দেখা দিয়ে চির মরমবেদনা ! তোমারে চাহি ফিরিছে হেরো কাননে কাননে ওই ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-05-31