গীতবিতান
← সব গান

বারে বারে পেয়েছি যে তারে

পর্যায়: পূজা

বারে বারে পেয়েছি যে তারে চেনায় চেনায় অচেনারে ।। যারে দেখা গেল তারি বাঝে না-দেখারই কোন্‌ বাঁশি বাজে, যে আছে বুকের কাছে কাছে চলেছি তাহারি অভিসারে ।। অপরূপ সে যে রূপে রূপে কী খেলা খেলিছে চুপে চুপে । কানে কানে কথা উঠে পূরে কোন্‌ সুদুরের সুরে সুরে, চোখে-চোখে চাওয়া চলে কোন্‌ অজানারই পথপারে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-03