বারে বারে ফিরে ফিরে তোমার পানে দিবারাতি ঢেউয়ের মতো চিত্ত বাহু হানে, মন্দ্রধ্বনি জেগে ওঠে উল্লোল তুফানে । রাগরাগিণী উঠে আবর্তিয়া তরঙ্গে নর্তিয়া গহন হতে উচ্ছলিত স্রোতে । ভৈরবী রামকেলি পুরবী কেদারা উচ্ছ্বসি যায় খেলি, ফেনিয়ে ওঠে জয়জয়ন্তী বাগেশ্রী কানাড়া গানে গানে ।। তোমায় আমায় ভেসে গানের রাগে যাব নিরুদ্দেশে । তালী-তমালী-বনরাজি-নীলা বেলাভূমিতলে ছন্দের লীলা- যাত্রাপথে পালের হাওয়ায় হাওয়ায় তালে তালে তানে তানে ।।