গীতবিতান
← সব গান

বাসন্তী হে ভুবনমোহিনী

পর্যায়: প্রকৃতি

বাসন্তী, হে ভুবনমোহিনী, দিকপ্রান্তে, বনবনান্তে, শ্যাম প্রান্তরে, আম্রছায়ে, সরোবরতীরে, নদীনীরে, নীল আকাশে, মলয়বাতাসে ব্যাপিল অনন্ত তব মাধুরী ।। নগরে গ্রামে কাননে, দিনে নিশীথে, পিকসঙ্গীতে, নৃত্যগীতকলনে বিশ্ব আনন্দিত । ভবনে ভবনে বীণাতান রণ-রণ-ঝঙ্কৃত । মধুমদমোদিত হৃদয়ে হৃদয়ে রে নবপ্রাণ উচ্ছসিল আজি, বিচলিত চিত উচ্ছলি উন্মাদনা ঝন-ঝন ঝনিল মঞ্জীরে মঞ্জীরে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-09