গীতবিতান
← সব গান

বাঁচান বাঁচি মারেন মরি

পর্যায়: পূজা

বাঁচান বাঁচি, মারেন মরি- বলো ভাই ধন্য হরি ।। ধন্য হরি ভবের নাটে, ধন্য হরি রাজ্যপটে, ধন্য হরি শ্মশানঘাটে, ধন্য হরি, ধন্য হরি ।। সুধা দিয়ে মাতান যখন ধন্য হরি, ধন্য হরি । ব্যথা দিয়ে কাঁদান যখন ধন্য হরি, ধন্য হরি । আত্মজনের কোলে বুকে ধন্য হরি হাসিমুখে, ছাই দিয়ে সব ঘরের সুখে ধন্য হরি, ধন্য হরি ।। আপনি কাছে আসেন হেসে ধন্য হরি, ধন্য হরি । ফিরিয়ে বেড়ান দেশে দেশে ধন্য হরি, ধন্য হরি । ধন্য হরি স্থলে জলে, ধন্য হরি ফুলে ফলে, ধন্য হৃদয়পদ্মদলে চরণ-আলোয় ধন্য করি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-08