গীতবিতান
← সব গান

বাধা দিলে বাধবে লড়াই মরতে হবে

পর্যায়: পূজা

বাধা দিলে বাধবে লড়াই, মরতে হবে । পথ জুড়ে কি করবি বড়াই, সরতে হবে ।। লুঠ-করা ধন ক'রে জড়ো কে হতে চাস সবার বড়ো- এক নিমেষে পথের ধুলায় পড়তে হবে । নাড়া দিয়ে গিয়ে তোমায় নড়তে হবে ।। নীচে বসে আছিস কে রে, কাঁদিস কেন ? লজ্জাডোরে আপনাকে রে বাঁধিস কেন ? ধনী যে তুই দুঃখধনে সেই কথাটি রাখিস মনে- ধুলার 'পরে স্বর্গ তোমায় গড়তে হবে- বিনা অস্ত্র, বিনা সহায়, লড়তে হবে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-08