গীতবিতান
← সব গান

বাধঁন ছেঁড়ার সাধন হবে

পর্যায়: পূজা

বাধঁন ছেঁড়ার সাধন হবে, ছেড়ে যাব তীর মাভৈঃ রবে ।। যাঁহার হাতের বিজয়মালা রুদ্রদাহের বহ্নিজ্বালা নমি নমি নমি সে ভৈরবে ।। কালসমুদ্রে আলোর যাত্রী শুন্যে যে ধায় দিবস-রাত্রি । ডাক এল তার তরঙ্গেরই, বাজুক বক্ষে বজ্রভেরী অকূল প্রাণের সে উৎসবে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-01