গীতবিতান
← সব গান

বাদলদিনের প্রথম কদম ফুল

পর্যায়: প্রকৃতি

বাদল-দিনের প্রথম কদম ফুল করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান । মেঘের ছায়ায় অন্ধকারে রেখেছি ঢেকে তারে এই-যে আমার সুরের ক্ষেতের প্রথম সোনার ধান ।। আজ এনে দিলে, হয়তো দিবে না কাল- রিক্ত হবে যে তোমার ফুলের ডাল । এ গান আমার শ্রাবণে শ্রাবণে তব বিস্মৃতিস্রোতের প্লাবনে ফিরিয়া ফিরিয়া আসিবে তরণী বাহি তব সম্মান ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-09