বাদল-বাউল বাজায় রে একতারা- সারা বেলা ধ'রে ঝরোঝরো ঝরো ধারা ।। জামের বনে ধানের ক্ষেতে আপন তানে আপনি মেতে নেচে নেচে হল সারা ।। ঘন জটার ঘটা ঘনায় আঁধার আকাশ-মাঝে, পাতায় পাতায় টুপুর টুপুর নূপুর মধুর বাজে । ঘর-ছাড়ানো আকুল সুরে উদাস হয়ে বেড়ায় ঘুরে পুবে হাওয়া গৃহহারা ।।