গীতবিতান
← সব গান

বাদল-ধারা হল সারা

পর্যায়: প্রকৃতি

বাদল-ধারা হল সারা, বাজে বিদায়-সুর। গানের পালা শেষ ক'রে দে রে, যাবি অনেক দূর।। ছাড়ল খেয়া ও পার হতে ভাদ্রদিনের ভরা স্রোতে রে, দুলছে তরী নদীর পথে তরঙ্গবন্ধুর।। করমকেশর ঢেকেছে আজ বনতলের ধূলি, মৌমাছিরা কেয়াবনের পথ গিয়েছে ভুলি। অরণ্যে আজ স্তব্দ হাওয়া, আকাশ আজি শিশির-ছাওয়া রে, আলোতে আজ স্মৃতির আভাস বৃষ্টির বিন্দুর।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-17