গীতবিতান
← সব গান

বাদল-মেঘে মাদল বাজে

পর্যায়: প্রকৃতি

বাদল-মেঘে মাদল বাজে গুরুগুরু গগন-মাঝে ।। তারি গভীর রোলে আমার হৃদয় দোলে, আপন সুরে আপনি ভোলে ।। কোথায় ছিল গহন প্রাণে গোপন ব্যথা গোপন গানে- আজি সজল বায়ে শ্যামল বনের ছায়ে ছড়িয়ে গেল সকলখানে গানে গানে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-06