← সব গানবাদরবরখন নীরদগরজন
পর্যায়: ভানুসিংহ ঠাকুরের পদাবলী
বাদরবরখন, নীরদগরজন, বিজুলিচমকন ঘোর,
উপেখই কৈছে আও তু কুঞ্জে নিতিনিতি মাধব মোর ।
ঘন ঘন চপলা চমকয় যব পহু, বজরপাত যব হোয়,
তুঁহুক বাত তব সমরয়ি প্রয়তম, ডর অতি লাগত মোয় ।
অঙ্গবসন তব ভীঁখত মাধব, ঘন ঘন বরখত মেহ,
ক্ষুদ্র বালি হাম, হমকো লাগয় কাহ উপেখবি দেহ ।।
বইস বইস, পহু, কুসুমশয়ন-'পর পদযুগ দেহ পসারি ।
সিক্ত চরণ তব মোছব যতনে কুন্তলভার ঊঘারি ।
শ্রান্ত অঙ্গ তব হে বজ্রসুন্দর, রাখ বক্ষ-'পর মোর ।
তনু তব ঘেরব পুলকিত পরশে বাহুমৃণালক ডোর ।
ভানু কহে, বৃকভানুনন্দিনী, প্রেমসিন্ধু মম কালা
তোঁহার লাগয় প্রেমক লাগয়, সব কছু সহবে জ্বালা ।।