গীতবিতান
← সব গান

বাহিরে ভুল হানবে যখন

পর্যায়: পূজা

বাহিরে ভুল হানবে যখন অন্তরে ভুল ভাঙবে কি ? বিষাদবিষে জ্বলে শেষে তোমার প্রসাদ মাঙবে কি ?। রৌদ্রদাহ হলে সারা নামবে কি ওর বর্ষাধারা ? লাজের রাঙা মিটলে হৃদয় প্রেমের রঙে রাঙবে কি ?। যতই যাবে দুরের পানে বাধঁন ততই কঠিন হয়ে টানবে না কি ব্যথার টানে ! অভিমানের কালো মেঘে বাদল-হাওয়া লাগবে বেগে, নয়নজলের আবেগ তখন কোনোই বাধা মানবে নি ?।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-01