গীতবিতান
← সব গান

বাহির হলেম আমি আপন ভিতর হতে

পর্যায়: নাট্যগীতি

বাহির হলেম আমি আপন ভিতর হতে, নীল আকাশে পাড়ি দেব খ্যাপা হাওয়ার স্রোতে ।। আমের মুকুল ফুটে ফুটে যখন পড়ে ঝ'রে ঝ'রে মাটির আঁচল ভ'রে ভ'রে- ঝরাই আমার মনের কথা ভরা ফাগুন-চোতে ।। কোথা তুই প্রাণের দোসর বেড়াস ঘুরি ঘুরি- বনবীথির আলোছায়ায় করিস লুকোচুরি । আমার একলা বাঁশি পাগলামি তার পাঠায় দিগন্তরে তোমার গানের তরে- কবে বসন্তেরে জাগিয়ে দেব আমাতে আর তোতে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-01