গীতবিতান
← সব গান

বৈশাখের এই ভোরের হাওয়া

পর্যায়: প্রকৃতি

বৈশাখের এই ভোরের হাওয়া আসে মৃদুমন্দ । আনে আমার মনের কোণে সেই চরণের ছন্দ ।। স্বপ্নশেষের বাতায়নে হঠাৎ-আসা ক্ষণে ক্ষণে আধো-ঘুমের-প্রান্ত-ছোঁওয়া বকুলমালার গন্ধ ।। বৈশাখের এই ভোরের হাওয়া বহে কিসের হর্ষ, যেন রে সেই উড়ে-পড়া এলো কেশের স্পর্শ । চাঁপাবনের কাঁপন-ছলে লাগে আমার বুকের তলে আরেক দিনের প্রভাত হতে হৃদয়দোলার স্পন্দ ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-06-11