গীতবিতান
← সব গান

বৈশাখ হে মৌনী তাপস

পর্যায়: প্রকৃতি

বৈশাখ হে, মৌনী তাপস, কোন্‌ অতলের বাণী এমন কোথায় খুঁজে পেলে । তপ্ত ভালের দীপ্তি ঢাকি মন্থর মেঘখানি এল গভীর ছায়া ফেলে ।। রুদ্রতপের সিদ্ধি এ কী ওই-যে তোমার বক্ষে দেখি, ওরই লাগি আসন পাতো হোমহুতাশন জ্বেলে ।। নিঠুর, তুমি তাকিয়েছিলে মৃত্যুক্ষুধার মতো তোমার রক্তনয়ন মেলে । ভীষণ, তোমার প্রলয়সাধন প্রাণের বাঁধন যত যেন হানবে অবহেলে । হঠাৎ তোমার কন্ঠে এ যে আশার ভাষা উঠল বেজে, দিলে তরুণ শ্যামল রূপে করুণ সুধা ঢেলে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-16