গীতবিতান
← সব গান

বাজাও রে মোহন বাঁশি

পর্যায়: ভানুসিংহ ঠাকুরের পদাবলী

বাজাও রে মোহন বাঁশি ! সারা দিবসক বিরহদহনদুখ মরমক তিয়াষ নাশি ।। রিঝ-মন-ভেদন বাঁশরিবাদন কঁহা শিখলি রে কান !- হানে থিরথির মরম-অবশকর লহু লহু মধুময় বাণ । ধসধস করতহ উরহ বিয়াকুলু, ঢুলু ঢুলু অবশ নয়ান । কত শত বরষক বাত সোঁয়ারয় অধীর করয় পরান । কত শত আশা পুরল না বঁধু, কত সুখ করল পয়ান । পন্থ গো, কত শত পীরিতযাতন হিয়ে বিঁধাওল বাণ । হৃদয় উদাসয় নয়ন উছাসয় দারুণ মধুময় গান । সাধ যায়, বঁধু, রাখি চরণ তব হৃদয়মাঝ হৃদয়েশ- হৃদয়জুড়াওন বদনচন্দ্র তব হেরব জীবনশেষ । সাধ যায় ইহ চাঁদমকিরণে কুসুমিত কুঞ্জবিতানে বসন্তবায়ে প্রাণ মিশায়ব বাঁশিক সুমধুর তনে । প্রাণ ভৈবে মঝু বেণুগীতময়, রাধাময় তব বেণু । জয় জয় মাধব জয় জয় রাধা, চরণে প্রণমে ভানু ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-18