বাজো রে বাশঁরি, বাজো । সুন্দরী, চন্দনমাল্যে মঙ্গলসন্ধ্যায় সাজো ।। বুঝি মধুফাল্গুনমাসে চঞ্চল পান্থ সে আসে- মধুকরপদভরিকম্পিত চম্পক অঙ্গনে ফোটে নি কি আজও ।। রক্তিম অংশুক মাথে, কিংশুককঙ্কণ হাতে, মঞ্জীরঝঙ্কৃত পায়ে সৌরভমন্থর বায়ে বন্দনসঙ্গীতগুঞ্জনমুখরিত নন্দনকুঞ্জে বিরাজো ।।