বজ্রমানিক দিয়ে গাঁথা, আষাঢ়, তোমার মালা । তোমার শ্যামল শোভার বুকে বিদ্যুতেরই জ্বালা ।। তোমার মন্ত্রবলে পাষাণ গলে, ফসল ফলে- মরু বহে আনে তোমার পায়ে ফুলের ডালা ।। মরোমরো পাতায় পাতায় ঝরোঝরো বারির রবে গুরুগুরু মেঘের মাদল বাজে তোমার কী উৎসবে । সবুজ সুধার ধারায় প্রাণ এনে দাও তপ্ত ধরায়, বামে রাখ ভয়ঙ্করী বন্যা মরণ-ঢালা ।।