গীতবিতান
← সব গান

ভক্ত করিছে প্রভুর চরণে

পর্যায়: পূজা

ভক্ত করিছে প্রভুর চরণে জীবনসমর্পণ- ওরে দীন, তুই জোড়কর করি কর্‌ তাহা দরশন ।। মিলনের ধারা পড়িতেছে ঝরি, বহিয়া যেতেছে অমৃতলহরী, ভূতলে মাথাটি রাখিয়া লহো রে শুভাশিস্‌-বরিষন ।। ওই-যে আলোক পড়েছে তাঁহার উদার ললাটদেশে, সেথা হতে তারি একটি রশ্মি পড়ুক মাথায় এসে । চারি দিকে তাঁর শান্তিসাগর স্থির হয় আছে ভরি চরাচর- ক্ষণকাল-তরে দাঁড়াও রে তীরে, শান্ত করো রে মন ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-08