লীলা । বলো বলো পিতা, কোথা সে গিয়াছে ! কোথা সে ভাইটি মম, কোন্ কাননে, কেন তাহারে নাহি হেরি ! খেলিবে সকালে আজ বলেছিল সে, তবু কেন এখনো না এল । বনে বনে ফিরি 'ভাই ভাই' করিয়ে, কেন গো সাড়া পাই নে !