বল তো এইবারের মতো প্রভু, তোমার আঙিনাতে তুলি আমার ফসল যত ।। কিছু-বা ফল গেছে ঝরে কিছু-বা ফল আছে ধরে, বছর হয়ে এল গত- রোদের দিনে ছায়ায় বসে বাজায় বাঁশি রাখাল যত ।। হুকুম তুমি কর যদি চৈত্র-হাওয়ায় পাল তুলে দিই- ওই-যে মেতে ওঠে নদী । পার ক'রে নিই ভরা তরী, মাঠের যা কাজ সারা করি, ঘরের কাজে হই গো রত- এবার আমার মাথার বোঝা পায়ে তোমার করি নত ।।