গীতবিতান
← সব গান

বড়ো বেদনার মতো বেজেছ তুমি

পর্যায়: প্রেম

বড়ো বেদনার মতো বেজেছ তুমি হে আমার প্রাণে, মন যে কেমন করে মনে মনে তাহা মনই জানে ।। তোমারে হৃদয়ে-ক'রে আছি নিশিদিন ধ'রে, চেয়ে থাকি আঁখি ভ'রে মুখের পানে ।। বড়ো আশা, বড়ো তৃষা, বড়ো আকিঞ্চন তোমারি লাগি । বড়ো সুখে, বড়ো দুখে, বড়ো অনুরাগে রয়েছি জাগি । এ জন্মের মতো আর হয়ে গেছে যা হবার, ভেসে গেছে মন প্রাণ মরণ-টানে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-16