বড়ো বিস্ময় লাগে হেরি তোমারে । কোথা হতে এলে তুমি হৃদিমাঝারে ।। ওই মুখ ওই হাসি কেন এত ভালোবাসি, কেন গো নীরবে ভাসি অশ্রুধারে ।। তোমারে হেরিয়া যেন জাগে স্মরণে, তুমি চিরপুরাতন চিরজীবণে । তুমি না দাঁড়ালে আসি হৃদয়ে বাজে না বাঁশি- যত আলো যত হাসি ডুবে আঁধারে ।।