বর্ষণমন্দ্রিত অন্ধকারে এসেছি তোমারি এ দ্বারে,
পথিকেরে লহো ডাকি তব মন্দিরের এক ধারে ।।
বনপথ হতে, সুন্দরী, এনেছি মল্লিকামঞ্জরী-
তুমি লবে নিজ বেণীবন্ধে মনে রেখেছি এ দুরাশারে ।।
কোনো কথা নাহি ব'লে ধীরে ধীরে ফিরে যাব চলে ।
ঝিল্লিঝঙ্কৃত নিশীথে পথে যেতে বাঁশরিতে
শেষ গান পাঠাব তোমা-পানে শেষ উপহারে ।।