গীতবিতান
← সব গান

বাঁশি আমি বাজাই নি কি

পর্যায়: প্রেম

বাঁশি আমি বাজাই নি কি পথের ধারে ধারে । গান গাওয়া কে হয় নি সারা তোমার বাহির-দ্বারে ।। ওই-যে দ্বারের যবনিকা নানা বর্ণে চিত্রে লেখা নানা সুরের অর্ঘ্য হোথায় দিলেম বারে বারে ।। আজ যেন কোন্‌ শেষের বাণী শুনি জলে স্থলে- 'পথের বাঁধন ঘুচিয়ে ফেলো' এই কথা সে'ই বলে । মিলন-ছোঁওয়া বিচ্ছেদেরই অন্তবিহীন ফেরাফেরি কাটিয়ে দিয়ে যাও গো নিয়ে আনাগোনার পারে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-24