বসন্তে আজ ধরার চিত্ত হল উতলা, বুকের 'পরে দোলে দোলে দোলে রে তার পরানপুতলা ।। আনন্দেরই ছবি দোলে দিগন্তেরই কোলে কোলে, গান দুলিছে দোলে দোলে গান দুলিছে নীল-আকাশের হৃদয়-উথলা ।। আমার দুটি মুগ্ধ নয়ন নিদ্রা ভুলেছে । আজি আমার হৃদয়দোলায় কে গো দুলিছে । দুলিয়ে দিল সুখের রাশি লুকিয়ে ছিল যতেক হাসি- দুলিয়ে দিল দোলে দোলে দুলিয়ে দিল জনম-ভরা ব্যথা অতলা ।।