বসন্তে কে শুধু কেবল ফোটা ফুলের মেলা রে ।
দেখিস নে কি শুক্নো-পাতা ঝরা-ফুলের খেলা রে ।।
যে ঢেউ উঠে তারি সুরে বাজে কি গান সাগর জুড়ে ।
যে ঢেউ পড়ে তাহারও সুর জাগছে সারা খেলা রে ।
বসন্তে আজ দেখ্ রে তোরা ঝরা ফুলের খেলা রে ।।
আমার প্রভুর পায়ের তলে শুধুই কি রে মানিক জ্বলে ।
চরণে তাঁর লুটিয়ে কাঁদে লক্ষ মাটির ঢেলা রে ।
আমার গুরুর আসন-কাছে সুবোধ ছেলে ক জন আছে ।
অবোধ জনে কোল দিয়েছেন, তাই আমি তাঁর চেলা রে ।
উৎসবরাজ দেখেন চেয়ে ঝরা ফুলের খেলা রে ।।