বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা। বইল প্রাণে দখিণ-হাওয়া আগুন-জ্বালা।। পিছের বাঁশি কোণের ঘরে মিছে রে ওই কেঁদে মরে- মরণ এবার আনলো আমার বরণডালা।। যৌবনেরই ঝড় উঠেছে আকাশ-পাতালে। নাচের তালের ঝঙ্কারে তার আমায় মাতালে। কুড়িয়ে নেবার ঘুচল পেশা, উড়িয়ে দেবার লাগল নেশা, আরাম বলে 'এল আমার যাবার পালা'।।