← সব গানবসন্ত আওল রে
পর্যায়: ভানুসিংহ ঠাকুরের পদাবলী
বসন্ত আওল রে !
মধুকর গুন গুন, অমুয়ামঞ্জরী কানন ছাওল রে ।
শুন শুন সজনী, হৃদয় প্রাণ মম হরখে আকুল ভেল,
জর জর রিঝসে দুঃখদহন সব দূর দূর চলি গেল ।
মরমে বহই বসন্তসমীরণ, মরমে ফুটই ফুল,
মরমকঞ্জ-'পর বোলই কুহুকুহু অহরহ কোকিলকুল ।
সখি রে, উচ্ছল প্রেমভরে অব ঢলঢল বিহ্বল প্রাণ,
মুগ্ধ নিখিলমন দক্ষিণপবনে গায় রভসরসগান!
বসন্তভূষণভূষিত ত্রিভুবন কহিছে- দুখিনী রাধা,
কঁহি রে সো প্রিয়, কঁহি সো প্রিয়তম, হৃদিবসন্ত সো মাধা !
ভানু কহে- অতি গহন রয়ন অব, বসন্তসমীরশ্বাসে
মোদিত বিহ্বল চিত্তকুঞ্জতল ফুল্লবাসনা-বাসে ।।