গীতবিতান
← সব গান

বসন্ত সে যায় তো হেসে

পর্যায়: প্রেম

বসন্ত সে যায় তো হেসে, যাবার কালে শেষ কুসুমের পরশ রাখে বনের ভালে ।। তেমনি তুমি যাবে জানি, সঙ্গে যাবে হাসিখানি- অলক হতে পড়বে অশোক বিদায়-থালে ।। রইব একা ভাসান-খেলার নদীর তটে, বেদনাহীন মুখের ছবি স্মৃতির পটে- অবসানের অস্ত-আলো তোমার সাথি, সেই তো ভালো- ছায়া সে থাক্‌ মিলনশেষের অন্তরালে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-11