গীতবিতান
← সব গান

বসন্ত,তোর শেষ ক'রে দে

পর্যায়: প্রকৃতি

বসন্ত,তোর শেষ ক'রে দে,শেষ ক'রে দে,শেষ ক'রে দে রঙ্গ- ফুল ফোটাবার খ্যাপামি, তার উদ্দামতরঙ্গ ।। উড়িয়ে দেবার ছড়িয়ে দেবার মাতন তোমার থামুক এবার, নীড়ে ফিরে আসুক তোমার পথহারা বিহঙ্গ ।। তোমার সাধের মুকুল কতই পড়ল ঝ'রে- তারা ধুলা হল, তারা ধুলা দিল ভ'রে । প্রখর তাপে জরোজরো ফল ফলাবার সাধন ধরো, হেলাফেলার পালা তোমার এই বেলা হোক ভঙ্গ ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-11