গীতবিতান
← সব গান

বেঁধেছ প্রেমের পাশে ওহে প্রেমময়

পর্যায়: পূজা

মূল গান: চাঁচর চিকুর আধো

উৎস: লোকপ্রচলিত

বেঁধেছ প্রেমের পাশে ওহে প্রেমময় । তব প্রেম লাগি দিবানিশি জাগি ব্যাকুলহৃদয় ।। তব প্রেমে কুসুম হাসে, তব প্রেমে চাঁদ বিকাশে, প্রেমহাসি তব ঊষা নব নব, প্রেমে-নিমগন নিখিল নীরব, তব প্রেম-তরে ফিরে হা হা ক'রে উদাসী মলয় ।। আকুল প্রাণ মম ফিরিবে না সংসারে, ভুলেছে তোমারি রূপে নয়ন আমারি । জলে স্থলে গগনতলে তব সুধাবাণী সতত উথলে- শুনিয়া পরান শান্তি না মানে, ছুটে যেতে চায় অনন্তেরই পানে, আকুল হৃদয় খোঁজে বিশ্বময় ও প্রেম-আলয় ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-24