গীতবিতান
← সব গান

বেদনায় ভরে গিয়েছে পেয়ালা

পর্যায়: প্রেম

বেদনায় ভরে গিয়েছে পেয়ালা, নিয়ো হে নিয়ো । হৃদয় বিদারি হয়ে গেল ঢালা, পিয়ো হে পিয়ো ।। ভরা সে পাত্র,তারে বুকে ক'রে বেড়ানু বহিয়া সারা রাতি ধরে, লও তুলে লও আজি নিশিভোরে প্রিয় হে প্রিয় ।। বাসনার রঙে লহরে লহরে রঙিন হল । করুণ তোমার অরুণ অধরে তোলো হে তোলো । এ রসে মিশাক তব নিশ্বাস নবীন উষার পুষ্পসুবাস- এরি 'পরে তব আঁখির আভাষ দিয়ো হে দিয়ো ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-07